নাগেশ্বরীতে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি আনোয়ারুল ইসলামের শাড়ি বিতরণ
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
ছবি-সংগৃহীত
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দুস্থ, দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তায় এসব শাড়ি বিতরণ করেন কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম।
শাড়ি বিতরণকালে তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় তিনি বলেন, অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা সবার দায়িত্ব। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

মোঃ আনোয়ারুল ইসলাম কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।